২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অবঃ) মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেনারেল এমএজি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে জেনারেল ওসমানীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D