২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জে নাইট মিনি ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ বুধবার রাত সাড়ে ১০টায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন পতনঊষার এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক শওকত আলীর সভাপতিত্বে ও ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি মাহিদুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সমাজ সেবক মহসিন আহমদ কয়েস, স্বপন চৌধুরী, সাইফুর রহমান ফরহাদ, রুহিন উদ্দিন চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিদ আলী, তুহেল আহমদ, সাকিব খান, ফাহিম আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় এস এন এস একাদশকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চেয়ারম্যান একাদশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D