২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা।
বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় বানিয়াচং বড়সড়ক গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের ছালেক মিয়া এবং কাশেম মিয়ার ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল ইসলাম ওই ঝগড়া থামাতে এগিয়ে গেলে পক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। নজরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D