২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ষাটঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ষাটঘর ৯ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে গোটাটিকর ষাটঘর উচাবাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকাআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক।
ষাটঘর জামে মসজিদের মোতাওয়াল্লি আবু তাহের এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নেওয়াজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছামিরুন নেছা, ষাটঘর জামে মসজিদের সহ সভাপতি আজিজুর রহমান, কোষাধ্যক্ষ হাজী জিয়উর রহমান বাবলা, আমেরিকা প্রবাসী আব্দুল মালেক সজু।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ২৭নং ওয়ার্ড সভাপতি শুভরাজ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য সুয়াইবুর রহমান, মুন্না আহমদ, শুভরাজ, আল-আমিন রাব্বি, নিপু আহমদ, ফজলুল হক রবিন প্রমুখ।
ফাইনাল খেলায় সিলাম জুটিকে পরাজিত করে রুহেল জুটি চার মাইল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন এডভোকেট মলয় কান্তি পাল সামু।
পরে বিজয়ী দলের হাতে প্রথম পুরষ্কার নগদ ৮ হাজার টাকা ও একটি উন্নতমানের ট্রফি এবংরানার্সআপ দলের হাতে ৪ হাজার টাকা ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নূর আহমদ খান সাদেক বলেন, খেলাধুলা যুব সমাজকে অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক সেতুবন্ধ দৃঢ় করে। এ ধরনের টুর্নামেন্ট থেকে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব। তিনি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নেতৃত্বের দেয়ার লক্ষ্যে বেশি বেশি অনুশীল করার আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D