২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
সিলেটের বিশ্বনাথের পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত রণধীর দেবের ছেলে লিটন দেব (২৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। লিটন দেব মৃত্যুর আগে একটি সাদা কাগজে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।
তার লেখা চিরকুট হুবুহুব তুলে ধরা হলো ‘আমার সবকিছু ডয়ারে খাতায় লিখা। আমার মৃত্যুর পর বাড়িতে নিবায় না, আমারে চালিবন্দর দাও (দাহ) করবায়। দোকানে কাষ্টমারের মাল দিয়া দিও’।
এভাবে লিটন দেব (২৮) নামের এই তরুণ ব্যবসায়ী চিরকুট লিখে যান। রোববার রাতে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কারিকোনায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে গলায় ফাঁস দেন ওই ব্যবসায়ী।
তিনি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত রণধীর দেবের ছেলে।
স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, রাতে বাসায় না যাওয়ায় সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশের সাহায্যে সাটার উঠিয়ে লিটনের ঝুলন্ত মরদেহ দেখা যায়।
এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই দূর্গা কুমার দেব বলেন, মরদেহ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে কাউকে দায়ী করেননি তিনি। লাশ সোমবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D