মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪

মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ১২০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ কাজল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হবিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজল চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গোপনে সংবাদ মাধ্যমে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.গোলাম মোস্তুফার নেতৃত্ব অভিযান চালিয়ে উপজেলার চেঙ্গার-বাজারের উত্তরে হবিবপুর গ্রামের মো.কাজল মিয়ার বসতঘরে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম খাঁন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট