৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭
ইসলামিক ফাউন্ডেশন-এর জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ এর আযান প্রতিযোগিতায় সিলেট সদর উপজেলায় ১ম স্থান অধিকার করেছে মীর ফারিয়ান আহমদ ওয়াজি। সে বারাকা এরাবিক লার্নিং সেন্টার এর ক্ষুদে মেধাবী শিক্ষার্থী। উল্লেখ্য যে- ইতোমধ্যে সিলেটের স্বনামধন্য এরাবিক লার্নিং প্রতিষ্ঠান বারাকা এরাবিক লার্নিং সেন্টার থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্ষুদে শিক্ষার্থীরা অনেক সাফল্য অর্জন করেছে। মীর ফারিয়ান আহমদ ওয়াজির আযান প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করা তাদের সাফল্যের ধারাবাহিকতারই অংশ।
সম্প্রতি উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সিলেট জেলা, সিলেট বিভাগ এবং পরবর্তীতের জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মীর ফারিয়ান আহমদ ওয়াজির সাফল্যের জন্য সকলের দোয়া চেয়েছেন বারাকা এরাবিক লানিং সেন্টার এর প্রশিক্ষকবৃন্দ।
গতকাল আযান প্রতিযোগিতায় ১ম হয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী’র নিকট থেকে সনদপত্র গ্রহন করে মীর ফারিয়ান আহমদ ওয়াজি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D