মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪

মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার সদর উপজেলার ওয়াপদা সড়কে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের ওয়াপদা সড়কে সোনা ভবনের সামনে এই ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম জনি হায়দার (৪৫)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে মোটরসাইকেলে করে কোর্ট এলাকায় যাওয়ার পথে সোনা ভবনের সামনে এলে জনির মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী জনি হায়দার। এসময় তাঁর সঙ্গে আরেক যাত্রী থাকলেও তিনি আহত হননি।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট