সিলেটে সোয়া ১২ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

সিলেটে সোয়া ১২ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সোয়া ১২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পেঁয়াজ আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে একটি কাভার্ড ভ্যান। একই সঙ্গে চার জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবির উপ পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দিাগত রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ শাহপরাণ (র.) থানাধীন চকগ্রাম দাসপাড়া এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলো কাভার্ড ভ্যানের চালক যশোরের শার্সা থানার বুরুজবান গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. খায়রুজ্জামান ওরফে শাপলা (৩০) ও শফিউল ইসলামের ছেলে মো. সাগর ইকবাল (২০), জৈন্তাপুরের হরিপুর চাঁনঘাট গ্রামের ফখরুল ইসলামের ছেলে নাইম আহমদ (২০) ও গোয়াইনঘাটের আসামপাড়া গ্রামের মো. রহিজ উদ্দিনের ছেলে মো. আশিকুর রহমান (২৮)।

অভিযানে আটককৃত ৪ জন

এ সময় আটককৃতদের হেফাজত হতে ২৫৬ বস্তাভর্তি ১২ হাজার ২৮৮ কেজি ভারতীয় পেঁয়াজ আটক করা হয়। এই বিপুল পরিমাণ পিঁয়াজের বাজার মূল্য কমবেশি ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। গোয়েন্দা দল ভারতীয় এই পণ্য পরিবহন কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানটিও (রেজি নং-ঢাকা মেট্রো ট-১৮-৬৭০৩) জব্দ করে।

আসামিদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট