জকিগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট, আহত ২

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

জকিগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট, আহত ২

Manual2 Ad Code

সিলেটের জকিগঞ্জ উপজেলায় একই রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসয় ডাকাতরা দুই গৃহ কর্তাকে মারধর করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ ১১ হাজার টাকা, ২ ভরি রুপা ও ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি দিবাগত রাতে এই দুই ডাকাতি সংঘটিত হয়।

Manual6 Ad Code

জানা যায়, রাত দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের লামার গ্রামের আব্দুল জব্বার রায়পুরী (রঃ)’র পুরাতন বাড়িতে ডাকাতদল কলাপসেবল গেটের তালা কেটে দরজা ভেঙে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় হাফিজ মোঃ ইয়াহইয়া নামের পরিবারের এক সদস্যকে চাপাতি দিয়ে আঘাত করে হাতের ৪টি আঙ্গুল কেটে ফেলে। ডাকাতদল ঘরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালংকার, দুই ভরি রূপা ও নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

একই রাত ১২টার দিকে খলাছড়া ইউনিয়নের আমবাড়ি গ্রামের নাজিম আহমদের ঘরে ঢুকে ডাকাত দল। গৃহকর্তা নাজিমকে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতরা তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করে নগদ ৪ লক্ষ ১১ হাজার টকাসহ ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।

Manual6 Ad Code

আহত হাফিজ মোঃ ইয়াহইয়া ও নাজিম আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সরেজমিন গিয়ে ঘটনার বর্ণনা ও আলামত উদ্ধারের পাঁশাপশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এনিয়ে জকিগঞ্জ উপজেলায় গত দুই মাসে অন্তত ৪টি দুধর্ষ ডাকাতির ঘটনাসহ অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। ফলে জনমনে নানা আতঙ্ক দেখা দিয়েছে।

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code