লাখাইয়ে ডোবা থেকে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

লাখাইয়ে ডোবা থেকে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জের লাখাইয়ে নিখোঁজ হওয়ার ২ দিন পর এক মহিলার লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জিরুন্ডা গ্রামের নয়াহাটির মৃত আলী আহমেদ এর স্ত্রী ফুলে জান বিবি (৫২) গত রবিবার (২৮ জানুয়ারি) সন্ধায় হাঁস খোঁজতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এদিকে বিধবার আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বাড়ির পাশের ডোবায় তাঁর লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান। তিনি আরোও জানান এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট