ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৭

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৭

ব্রাজিলে মিনাস গেরিস রাজ্যে এক ইঞ্জিন বিশিষ্ট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, উড়োজাহাজটি দেশটির সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই বিধ্বস্ত হয়।

এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন, তবে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পাহাড়, ঘাস ও বনজঙ্গলে ঘেরা স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে আর ধংসস্তূপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট