সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিলেট নগরীর আখালিয়ায় মোটরসাইকেল ও বাই সাইসেকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আহমদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারী) রাত ১১টার দিকে আখালিয়া সিগারেট কোম্পানীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব সিলেট সিটি করপোরেশন এলাকার ৩৮নং ওয়ার্ডের কালিগাঁও এলাকার কলমন্দর আলীর ছেলে। তিনি নগরীর লালবাজার এলাকার মাংস ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জে সড়কের আখালিয়া সিগারেট কোম্পানীর সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাকেল আরোহী মাহবুব নিহত হয়।

এছাড়াও অপর মোটর সাইকেল আরোহী মারুফ আহমদ (১৭) ও বাইসাইকেল আরোহী হৃদয় নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহত মারুফ নগরীর ৩৮ নং ওয়ার্ডের খালিগাঁও এলাকার আসাদ আলীর ছেলে। তবে হৃদয় এর পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট