৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭
ঢাকার টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে অপহরণ, ছিনতাই ও নির্যাতনের শিকার হয়েছেন ‘কুইন্স গোল্ডেন জ্যুবিলি এওয়ার্ড’ প্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী মো. শফিক মিয়া (৬৭)। তিনি সিলেটের বাণিজ্যিক অঙ্গনের পরিচিত মুখ, সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের আলুরতল এলাকায় স্থাপিত শফিক-রফিক উচ্চ বিদ্যালয়ের মূখ্য প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবী ও যুক্তরাজ্যস্থ পূর্ব লন্ডন বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি সিলেট নগরীর ২৫নং ওয়ার্ডের খোজারখলা মহল্লার মৃত ছোয়াব মিয়ার পুত্র।
গত ১৪ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে রাজধানীর আরামবাগে যাওয়ার পথে স্থানীয় মুগদা স্টেডিয়ামের সামনে একদল অজ্ঞাতনামা সশস্ত্র দূর্বৃত্ত শফিক মিয়াকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা ওই বৃদ্ধের নিকট থেকে নগদ ১০ হাজার টাকাসহ আইএফআইসি ব্যাংক লিঃ সিলেট লালদিঘীরপাড় শাখার সঞ্চয়ী হিসাব-নং ৩০৩৩১৮৩৯৭১০৩১ একাউন্টের কয়েকটি চেক-এর পাতায় ৪/৫টি করে স্বাক্ষর নেয়। এরমধ্যে একটিতে ২০ লাখ টাকা এবং অপরটিতে ১ লাখ টাকা উল্লেখ রয়েছে। একই সাথে আরো ৪/৫টি খালি চেক-এর পাতায় অনুরূপ স্বাক্ষর নিয়েছে। এছাড়া যুক্তরাজ্যে প্রত্যাবর্তনের জন্য লন্ডন থেকে ইস্যুকৃত সৌদি এয়ারলাইন্স-এর একটি রিটার্ন টিকিটও নিয়ে যায়। এ ব্যাপারে তিনি নিজে বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মুগদা থানায় গত ১৭ জানুয়ারি একটি জিডি এন্ট্রি করেছেন (জিডি নং-৯২৮/১৭)। তবে পুলিশ এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত বা আটক করতে পারেনি।
প্রবাসী আলহাজ্ব মোঃ শফিক মিয়া জানান, অপহরণকারীরা তাঁকে ৩ দিন জিম্মি করে রাখে এবং তাঁর কাছে নগদ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। শেষ পর্যন্ত তাঁর ভাই সিলেটের সেবা ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী রফিক মিয়াসহ অন্যরা সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে জিম্মিদশা মুক্ত করে নিয়ে আসেন। তবে আলহাজ্ব মোঃ শফিক মিয়া ব্রিটিশ নাগরিক হওয়ায় আইনি জটিলতা এড়াতে এই অভিযোগ নিয়ে আপাতত তিনি কোন নিয়মিত মামলা করেননি। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের পারিবারিক ব্যবসার সুনাম ও সমৃদ্ধি দেখে প্রতিহিংসা পরায়ণ কোন অপরাধীচক্রের কালো হাতের ইশারায় রাজনৈতিকভাবে প্রভাবশালী ওই দুর্বৃত্তদল ঢাকায় আমাকে অপহরণ ও জিম্মি করেছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D