আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এশা বিবি (৭৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ওই বৃদ্ধা উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে বৃদ্ধা এশা বিবি নিজ বাড়ির উঠানে আগুনের তাপ নিতে গিয়ে অসাবধানতাবশত নিজের কাপড়ে এবং শরীরে আগুন ধরে যায়। এতে তার দেহের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, সিলেট কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট