২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭
মন্ত্রিসভায় ২০১৭ সালের হজ প্যাকেজ অনুমোদন করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রাখা হয়েছে। গতবছরের থেকে এবারে ব্যয় বেড়েছে কিছুটা।
প্রথম প্যাকেজের ব্যয় হবে তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। দ্বিতীয় প্যাকেজের ব্যয় তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। গত বছর প্রথম প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয় তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। অপরদিকে দ্বিতীয় প্যাকেজের মাধ্যমে খরচ হয় তিন লাখ চার হাজার ৯০৩ টাকা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ করতে যাবেন তাদের সর্বনিম্ন ব্যয় হবে এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা। এটি নিবন্ধন ফি আর বিমানভাড়া বাবদ ব্যয় হবে। এর বাইরে খাবার, থাকা ও অন্যান্য খরচ এর বাইরে থাকবে।
সরকারি ব্যবস্থাপনায় এ বছর ১০ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ১৭ হাজার ১৫৮ জন হজযাত্রী যেতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D