২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির উঠনে বসে অনশন করছেন প্রেমিকা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ৮টা থেকে প্রেমিকের বাড়িতেই অবস্থান করেন ওই প্রেমিকা। এদিন বিকালে শত মাইল দুর নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা।
জানা যায়, গত রমজান মাসে ফেইসবুকের মাধ্যমে ওই নারীর সাথে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়। বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বার বার বিয়ের প্রতিশ্রতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মেয়েটি মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবোরের লোকজন আসলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D