২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪
হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি।
প্রতিবারের মত আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) শ্রুতি সিলেট আয়োজন করেছে ঐতিহ্যবাহী শ্রুতি পিঠা উৎসব ১৪৩০ বাংলা।
সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখা প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন মালায় প্রতিবারের মত থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন সমূহ, পিঠামেলা ও প্রতিযোগিতা। এতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। এবারের পিঠা উৎসব শ্রুতির ত্রিবিংশতম আয়োজন।
উল্লেখ্য প্রতিবারের মত এ আয়োজনের সাংস্কৃতিক পর্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনায় অংশগ্রহন করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D