২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ফরিদাবাদ এলাকায় একটি ডুপ্লেক্স বাসার নিচতলার জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফরিদাবাদ এলাকার আহমদ হাউজিংয়ের আতিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।
বাসাটি থেকে ১৯ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা লুট করার অভিযোগ করেছেন আতিকুল ইসলামের স্ত্রী রেজিয়া আক্তার জেলি।
খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রেজিয়া আক্তার জেলি জানান- তাঁর স্বামী একটি কাজে ঢাকায় অবস্থান করছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসার নিচতলার বসার কক্ষের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ জন ডাকাত ঘরে ঢুকে। প্রথমে নিচতলায় থাকা জেলির শ্বাশুড়িকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। পরে উপরের তলায় এসে জেলির শয়নকক্ষে ঢুকে তাকে ও তার দুই ঘুমন্ত শিশুসন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা সকল স্বর্ণালঙ্কার এবং ৮ লাখ টাকা লুটে নেয় তারা।
মোট ১৯ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতরা লুট করে নিয়ে গেছে বলে দাবি রেজিয়া আক্তার জেলির। তিনি জানান- এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D