ইতালিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪

ইতালিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

Manual7 Ad Code

পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর নামে সিলেটের বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে সিলেটের কোতোয়ালী থানা পুলিশ।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ২টার থেকে ঢাকার আদালতপাড়া থেকে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ এই প্রতারককে গ্রেফতার করে।

Manual7 Ad Code

অভিযুক্তের নাম সুমন তালুকদার (৫৫)। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার ৪নং রোডের ৩২নং বাসার জে এন তালুকদারের ছেলে। সুমন ঢাকার নিউ ইস্কাটন বাংলা মোটর এলাকার হোম টাউন কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে থাকতেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন।

জানা গেছে, ২০২২ সালের শেষদিকে ইতালিতে পাঠানোর নামে সুমন সিলেটের বেশ কয়েকজনের কাছ থেকে মোট ১৮ লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তিনি ইতালি গমনেচ্ছুদের সঙ্গে সময় ক্ষেপন ও নানা টালবাহানা করতে থাকেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে একপর্যায়ে ভুক্তভোগিরা তাদের টাকা ফেরত চাইলে সুমন টাকা না দিয়ে তাদের নানা হুমকি-ধমকি দিতে থাকেন।

পরে সিদ্দিক আহমদ নামের এক ভুক্তভোগী গত বছরের ১৫ আগস্ট সিলেট আদালতে মামলা দায়ের করেন। সে মামলায় এক পর্যায়ে সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু পলাতক ছিলেন তিনি। নিজস্ব সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ঢাকার আদালতপাড়া থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ।

Manual2 Ad Code

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন জানান- গ্রেফাতরকৃত সুমনকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code