২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭
সিসিক’র ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর উদ্যোগে সোমবার নগরীর হাউজিং এস্টেট ৪নং ওয়ার্ডের গরীব অসহায় দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও ওমর মাহবুবের পরিচালনায় শীতবস্ত্র বিরতণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এলাকার মুরব্বি সাইফুদ্দিন চৌধুরী আনু, হাজী ফারুক আলী, এম এ খান শাহিন, সুন্নত খান, দিনার আহমদ, ফয়জুল ইসলাম, আলমগীর হোসেন, সুয়েবুল কিবরিয়া, নাসির আহমদ।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, পাবেল, নওমেল চৌধুরী, আহমদ সাকিল, আলী আহমদ চৌধুরী, রাজু আহমদ জনি প্রমুখ।
কয়েস লোদী বলেন, আমাদের সমাজের বিত্তবানদের দায়িত্ব গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর। কেননা আমরা আলাহর কৃপায় আজ সমাজে সর্বক্ষেত্রে এগিয়ে আছি। কিন্তু গরীব অসহায় লোকজন ঠিকমত খেতে পারছে না দুমোঠো ভাত। পরতে পারছে না পরণের জামা।
তিনি বলেন, লোকজনের পাশে নজর রাখলে তারা ধীরে ধীরে কিছু হলেও সহযোগীতা পাবে। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং আমার এ কার্যক্রম সব সময় গরীব মানুষের সেবার জন্য অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D