২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
দখল অনিয়মসহ নানা অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের প্রার্থী মোকাব্বির খান চৌধুরীসহ চার প্রার্থী।এ আসনে মোট প্রার্থী সাতজন।
রোববার (৭ জানুয়ারী) বেলা দুইটার দিকে বিশ্বনাথ বাজারে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তাদের পক্ষে একই ঘোষণা দেয়া হয়।
এ আসনের অন্য প্রার্থীরা হলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসাইন (আম) ও বাংলাদেশ কংগ্রেসের জহির (ডাব)।
নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া ৪ প্রার্থী হলেন- জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের প্রার্থী মোকাব্বির খান, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক।
ইয়াহইয়া চৌধুরী বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে নৌকার কর্মীরা আমার এজেন্টদের বের করে দিয়েছে, জাল ভোট দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ কিংবা প্রিজাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না বরং লিখিত অভিযোগ দিতে বলছেন। এমনকি একটি কেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব না, তাই আমি প্রত্যাহার করছি।’
মোকাব্বির খান বলেন, ‘যেভাবে জোর করে আমার ও অন্য দুইজন প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়া হচ্ছে, এর পরে নির্বাচনে থাকা যায় না। আমি নির্বাচন বর্জন করছি এবং দ্রুত প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানাবো।’
মুহিবুর রহমান বলেন, ‘জাতীয় পার্টির এমপিকে রীতিমতো জিম্মি করে নৌকার প্রার্থী টেবিল কাস্টিং করেছেন। আমি আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করবো, আমিও বর্জনের দিকেই যাচ্ছি।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D