২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস ও দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালিককে দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই অভিযোগে এ দুজন ছাড়াও বাগেরহাটের মংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক ও বরগুনার বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক দুলালকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট বিএনপির একটি সূত্র জানায়, নিহার রঞ্জন তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী ও আব্দুল খালিক সিলেট-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যে কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D