সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৩ জন আটক

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৩ জন আটক

Manual7 Ad Code

সিলেট নগরীর মেন্দিভাগ থেকে ৬৪০ প্যাকেট ভারতীয় পাপড় (Papad) সহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাইপণ্য পরিবহণের দায়ে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

Manual6 Ad Code

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মেন্দিবাগ পয়েন্টে চেক পোস্ট বসালে এসব পণ্য আটক করে। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৩৪ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় আটককৃতরা হলো- শ্রীমঙ্গল উপজেলার জেটিরোড এলাকার মো. খলিল মিয়ার ছেলে আব্দুস শহীদ (২৭), দিঘারপাড় এলাকার অখিল সরকারের ছেলে অসীম সরকার (২২) ও বিলাশেরপাড় এলাকার আব্দুস শহীদ মুক্তার মিয়ার ছেলে আরিফ হোসেন (১৯)।

Manual7 Ad Code

আসামিদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (মামলা নং- ০৩, তারিখ-০৩.০১.২০২৪খ্রি) দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code