কোম্পানীগঞ্জে শ্রমিকলীগের সম্মেলনে সংঘর্ষ : আহত ১২

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭

কোম্পানীগঞ্জে শ্রমিকলীগের সম্মেলনে সংঘর্ষ : আহত ১২

আকবর রেদওয়ান মনা : সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা শ্রমিকলীগের সম্মেলনে সংঘর্ষ হয়েছে। কমিটি ঘোষনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যে ৬টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। আহতরা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাৎক্ষনিক তাদের নামপরিচয় জানা যায়নি। বেলা ২টায প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ।

দ্বিতীয় অধিবেশন সন্ধ্যায় শুরু হলে উপজেলা কমিটির সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শামসুল হক, ও সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলামের নাম ঘোষনা করা হয়।

এ সময় আলোচিত আওয়ামী লীগ নেতা শামীমদের অনুসারী অপর সাধানর সম্পাদক প্রার্থী নূরুল ইসলাম-এর লোকজন সম্মেলনে হট্টগোল সৃষ্টি করে এবং চেয়ার ভাংচুর করতে থাকে। তখন যুবলীগ নেতা আব্দুল হকেতর অনুসারীরা তাদেরকে ধাওয়া করলে সংঘর্ষ বেঁধে যায় ।

প্রায় ১৫ মিনিটের এ সংঘর্ষে শামীম বলয়ের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। সংঘর্ষে উভয়পক্ষের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বিকাল ৩ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিলেট ৪ আসনের এমপি ইমরান আহমদ।

তিনি বলেন, এই কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমজীবী মানুষের অধ্যষিত এলাকা হিসাবে পরিচিত তাই এখানে যোগ্য ও সঠিক নেত্বতদানকারী একটি সুন্দর কমিটি গঠন করার জন্য জেলা শ্রমিকলীগের নেতাকর্মীর প্রতি আহবান জানান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক,

প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সদস্য নুরুল আমিন, কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, ভাইস চেয়ারম্যান শামছুল হক, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, মহিলা সদস্য তামান্না আকতার হেনা।

সভাপতিত্ব করেন দুলন রন্জ্জন দেব। সম্মেলন শেষে উপজেলা অডিটোরিয়াম হলে সাধারণ সম্পাদক পদ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২ ঘটিকায় এমপি ইমরান আহমদ পাড়ুয়া

আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ কোটি ৯০ লক্ষ টাকার প্রকল্প ৪ তলা একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট