২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগাঁও নতুন বাজারের পাশ থেকে ইজারা বহির্ভূত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় নুর মিয়াকে ১ লাখ টাকা এবং সামসুদ্দিন, লিটন, ইলিয়াস মিয়া ও কমর উদ্দিনকে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু পরিবহন করছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কালাইরাগ-নতুন বাজারের আশপাশ এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে ফেলুডারের মাধ্যমে ট্রাক্টর লোড করে বালু বিক্রি করছে একটি চক্র। ফলে বৃষ্টির সময় পানিতে এ এলাকার ঘর-বাড়ি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাঁচজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D