৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭
সংবাদকর্মীর ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যে পুলিশ সদস্যরা উসকানি পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, বহুবার গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেও বিগত সময়ে কোনো সুষ্ঠু বিচার সম্পন্ন হয়নি।
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে শনিবার জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করেন।
গত বৃহস্পতিবার ওই হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলিম। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার মৌলভীবাজারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ সাংবাদিক নির্যাতন করে না। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়। এটা স্বাভাবিক।’
মানববন্ধনে এটিএন নিউজের মুন্নী সাহা প্রশ্ন তোলেন, সাংবাদিক নির্যাতন করলে পুরস্কৃত হওয়া যায় কি না? অভিযুক্ত পুলিশকে সাময়িক প্রত্যাহারের নামে ‘জামাই আদরে’ রাখারও সমালোচনা করেন তিনি।
বিভিন্ন গণমাধ্যমের দুই শতাধিক সংবাদকর্মী এতে অংশ নেন। তাদের কেউ কেউ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। তাদের হাতে ‘মুক্ত স্বদেশ, বন্দী সাংবাদিকতা,’ ‘সংবাদের স্বাধীনতা চাই’, ‘কলম আর ক্যামেরা মাথা নত করে না’—এমন বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।
গত বৃহস্পতিবার বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধা বেলা হরতাল পালন করে। হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি শাহবাগ থানার এক সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D