২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩
সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা যুবদল।
কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ ডিসেম্বর মঙ্গলবার জেলার আওতাধিন ১৩টি উপজেলায় বিক্ষোভ ও ২৭ ডিসেম্বর বুধবার ৫টি পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ নির্ধারিত তারিখে স্ব স্ব উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে কর্মসূচী পালনের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগ ও ফরমায়েসী তফসিল বাতিলের দাবীতে চলমান আন্দোলন দমিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিরোধী মতের নেতাকর্মীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D