২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
লিফলেট বিতরনকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন।
পুলিশ বলছে- তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশতকার মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি জানান, এমদাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৪টি ও মুমিনুল ইসলাম মুমিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D