২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
সিলেটে ট্রেন যাত্রীদের জানমাল রক্ষা, রেলপথে নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তায় নজরদারি জোরদার করেছে র্যাব-৯ সিলেট।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিলেট রেলওয়ে স্টেশনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তদারকিতে র্যাব-৯ এর অধিনায়ক মোমিনুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব-৯ এর অধিনায়ক মোমিনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে রেললাইন কেটে ফেলা সহ ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ট্রেনের নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র্যাব-৯ এর আওতাধীন এলাকা সিলেটসহ বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার রেলস্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া রেলস্টেশনগুলোতে নিয়মিতভাবে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। যাতে করে নাশকতাকারী ও দুষ্কৃতিকারীরা কোনো দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য কিংবা অবৈধ মালামাল (মাদক, আগ্নেয়াস্ত্র) বহন করতে না পারে।
তিনি আরও বলেন, এছাড়া র্যাব-৯ এর আওতাধীন স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রেনের যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে রেলস্টেশন এবং বিভিন্ন ট্রেনে র্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক বিভিন্ন সময় সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অত্যন্ত সর্তকতার সঙ্গে র্যাব-৯ কর্তৃক সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D