আত্মপ্রত্যয়শীল সমাজ গঠনে খেলাধুলা প্রয়োজনীয়তা অপরিসীম : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩

আত্মপ্রত্যয়শীল সমাজ গঠনে খেলাধুলা প্রয়োজনীয়তা অপরিসীম : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন- খেলাধুলা শরীর মনকে সুস্থ রেখে একটি আত্মপ্রত্যয়শীল সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আওয়ামী লীগ একটি আত্মনির্ভর, আত্মপ্রত্যয়ি যুব সমাজ তৈরীর মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে হাটখোলা ইউনিয়ন স্পোর্টস একাডেমির আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণিতে প্রধান অতিথির  বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

২ নং হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ  সম্পাদক হিরন মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাটখোলা আওয়ামী লীগের সভাপতি মোশাহিদ আলী, সিলেট সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রকিব বাবলু, ৪ নং ওয়ার্ডের মেম্বার কামরান আহমেদ, মেম্বার মনোয়ার হোসেন লিটু, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্ত শফিউল আলম জুয়েল, মেম্বার আলকাছ আলী, স্পোটর্স একাডেমির সভাপতি লায়েক আহমেদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট