সিলেট বিভাগের ১৯টি আসনে কে কোন প্রতীক পেলেন

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

সিলেট বিভাগের ১৯টি আসনে কে কোন প্রতীক পেলেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দিনভর স্ব স্ব জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সিলেটের ৬টি, সুনামগঞ্জের ৫টি, হবিগঞ্জের ৪টি, মৌলভীবাজারের ৪টি আসনে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের সাথে সাথেই নগরীর বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষ থেকে ব্যানার টানানো শুরু হয়েছে। সোমবার বিকেল থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন প্রার্থীগণ।

সিলেটের ৬টি আসন :
সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। পরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা।

সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা প্রতীক, সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ আম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক মিনার এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন নৌকা, গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান উদীয়মান সূর্য, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রব সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির ডাব এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী মো. মনোয়ার হোসাইন পেয়েছেন আম প্রতীক।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) মোমবাতি প্রতিক, ইসলামী ঐক্যাজোটের প্রার্থী মো.মইনুল ইসলাম মিনার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ আম এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক্টর প্রতীক।

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ পেয়েছেন নৌকা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) মিনার এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো.আবুল হোসেন পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কেতলি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির ট্রাক্টর, তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার সোনালী আঁশ, জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী মো.বদরুল আলম ডাব এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাতপাঞ্জা প্রতীক।

সিলেট-৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন নৌকা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা ছড়ি, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান মিনার এবং স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক।

ন্যাশনাল পিপলস পার্টির মো: আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: নোমান হাসান (ডাব), মুক্তিজোট (জেডিপি) এর মো: শাহিনুর রহমান (ছড়ি) প্রতিক পেয়েছেন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো: আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো: মুখলেছুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আব্দুল মুমিন (চেয়ার) ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো: রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) প্রতিক পেয়েছেন।

মৌলভীবাজারের ৪টি আসন :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের চারটি আসনের মোট ২২ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়।সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের এ তথ্য জানায় রিটার্নিং কার্যালয়।

মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন দলীয় নৌকা প্রতীক। বাকিদের মধ্যে জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম ট্রাক, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীক পেয়েছেন।

মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। বাকিদের মধ্যে হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্র থেকে এ.কে.এম সফি আহমদ সলমান পেয়েছেন ট্রাক প্রতীক, ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব মোমবাতি, তৃণমূল বিএনপির এম এম শাহীন সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোছাইন রাহমানী মিনার, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন কাঁচি, জাতীয় পার্টির মো. আব্দুল মালেক লাঙ্গল, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু কুলা প্রতীক পেয়েছেন।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন। বাকিদের মধ্যে জাসদের আব্দুল মোসাব্বির মশাল, ওয়ার্কার্স পার্টির তাপস কুমাফ ঘোষ হাতুড়ী, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু বকর আম, ইসলামী ফ্রন্টের মো. আব্দুর রউফ মোমবাতি, জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান লাঙ্গল এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম ছড়ি প্রতীক পেয়েছেন।

মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ পেয়েছেন নৌকা প্রতীক। অন্য দুই জনের মধ্যে ইসলামী ফ্রন্টের আবদুল মুহিত হাসানী মোমবাতি এবং ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন মিনার প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য- আগামী ৭ই জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ই নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফশিল অনুযায়ী ৩০শে নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ঠা ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ই ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ই ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। ১৮ই ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট