২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২ টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
হবিগঞ্জের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন–
হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির সাথে সমঝোতার কারণে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয় নি। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী পেয়ছেন ঈগল প্রতীক। এছাড়া জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন গাজী মোহাম্মদ শাহেদ, তিনি পেয়েছেন ট্রাক প্রতীক। এছাড়া ইসলামী ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারহানী দলীয় প্রতীক মিনার এবং কৃষক শ্রমিক জনতা লীগের মো: নুরুল হক দলীয় প্রতীক গামছা মার্কায় নির্বাচন করবেন।
হবিগঞ্জ-২ আসনে বর্তমান এমপি আব্দুল মজিদ খান এবার স্বতন্ত্র নির্বাচন করছেন। তিনি পেয়েছেন ঈগল প্রতীক। এছাড়া বাকি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ময়েজ উদ্দিন রুয়েল নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনিএম) এর এস এম সোহাগ দলীয় প্রতীক নোঙ্গর, জাতীয় পার্টির দলীয় প্রার্থী শংকর পাল লাঙ্গল, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ গামছা, ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান মিনার, তৃণমূল বিএনপির খাইরুল আলম সোনালী আঁশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর মোহাম্মদ আব্দুল হামিদ চেয়ার এবং বাংলাদেশ কংগ্রেসের মো: জিয়াউর রশিদ ডাব প্রতীকে নির্বাচন করবেন।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তগঞ্জ) আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দি প্রার্থী ৯ জন। এর মধ্যে সবাই দলীয় প্রতীকে নির্বাচন করছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো: আবু জাহির নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল লাঙ্গল, বিএনএম এর মো: বদরুল আলম সিদ্দিকী নোঙ্গর, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: আদম আলী ফুলের মালা, ন্যাশনাল পিপলস পার্টির মো: আব্দুল কাদির আম, জাকের পার্টির আনসারুল হক গোলাপ ফুল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আবদুল ওয়াহেদ চেয়ার, বাংলাদেশ কংগ্রেসের মো: নোমান হাসান ডাব এবং সাংস্কৃতিক মুক্তিজোট (জেডিপি) এর মো: শাহিনুর রহমান ছড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে চূড়ান্ত প্রার্থী ৮ জন। এই আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সমুন পেয়েছেন ঈগল প্রতীক। এছাড়া আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বিমান ও পর্যাটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের মোঃ আল আমিন ডাব, ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ মিনার, বিএনএম এর মোঃ মোখলেছুর রহমান নোঙ্গর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আব্দুল মুমিন চেয়ার, বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মোঃ রাশেদুল ইসলাম খোকন ছড়ি প্রতীকে নির্বাচন করবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযাী প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ সকল প্রার্থীদের আচরনবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D