হরতালের সমর্থনে সিলেটে স্চ্ছোসেবক দলের মশাল মিছিল

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

হরতালের সমর্থনে সিলেটে স্চ্ছোসেবক দলের মশাল মিছিল

১৯ ডিসেম্বর মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল ও সিলেটে শেখ হাসিনার আগমনের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের জিন্দাবাজারে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব শাকিল মুর্শেদ।

মিছিল শেষে জিন্দাবাজারেই পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট