দক্ষিণ সুরমায় গলা কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

দক্ষিণ সুরমায় গলা কাটা মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বাবুল মিয়া (৫২) নামের এক মানসিক প্রতিবন্ধী।

Manual2 Ad Code

রবিবার (১৭ ডিসেম্বর) ভোররাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের বেটুয়ারমুখ গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

আত্মহত্যাকারী বাবুল মিয়া বেটুয়ারমুখ গ্রামের মৃত গনাই মিয়ার ছেলে।

Manual4 Ad Code

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

তিনি জানান- বাবুল মিয়ার পরিবারের বেশিরভাগ সদস্য শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনিও প্রতিবন্ধী ছিলেন। রবিবার ভোররাতে ঘরে থাকা দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন। স্থানীয় গণ্যমান্য লোকজনের পরামর্শে ময়না তদ্ন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Manual6 Ad Code


 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code