গুরুতর অসুস্থ রাফিয়া বেগম আর্থিক সহায়তা চান

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

গুরুতর অসুস্থ রাফিয়া বেগম আর্থিক সহায়তা চান

হবিগঞ্জের অবসর প্রাপ্ত শিক্ষকের স্ত্রী রাফিয়া বেগম ব্রেইন স্টোক করে সিলেটের ওয়েসিস হাসপাতালে আইসিসিইউর ৩নং বেডে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টের একটি বাল্ব ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। ব্যয় বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া এই শিক্ষক দম্পতির জন্য খুবই কষ্ট সাধ্য। হাসপাতাল সূত্রে জানা গেছে এই চিকিৎসার জন্য ব্যয় কমপক্ষে চার লক্ষ টাকা।

এমতাবস্থায় রাফিয়া বেগমের স্বামী অবসর প্রাপ্ত শিক্ষক সেলিম ভূইয়া বিত্তবানদের কাছে স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। তার বিকাশ/নগদ/রকেটে সহায়তা পাঠাতে পারেন এই নাম্বারে ০১৭৫৬৭৫৭৭২০।

উল্লেখ্য, এই প্রতিবেদক ওয়েসিস হাসপাতালে যোগাযোগ করে রাফিয়া বেগম এর ব্রেইন স্টোক এবং হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট