২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
সিলেটের তামাবিল মহাসড়কের তামাবিল পুলিশ ফাঁড়ির অদূরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ আরোহী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইদুল ইসলাম নামের বিআরটিসি বাসের একজন চালক। শনিবার দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে। নিহত দুই তরুণ হলেন- আল আমিন ও ইমন আহমেদ। আল আমিনের বাড়ি গোয়াইনঘাটের ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল মুজিব নগর গ্রামে। তার পিতার নাম আব্দুল মতিন। নিহত ইমনের বাড়ি জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষ্মীপুর গ্রামে। তার পিতার নাম নুর মিয়া।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আহত বিআরটিসি বাস চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D