সিলেটে ২ কোটি টাকার ভারতীয় শাড়ী ও চাদর আটক

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩

সিলেটে ২ কোটি টাকার ভারতীয় শাড়ী ও চাদর আটক

সিলেটে চোরাই পথে আসা প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্যবোঝাই ট্রাক নিয়ে চেকপোস্টে পুলিশের সিগন্যাল অমান্য করে পালাচ্ছিলো চোরাকারবারিরা। এসময় গোয়েন্দা পুলিশের একটি টিম ধাওয়া করে এসব চোরাই পণ্য জব্দ করে। তবে পালিয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। তবে গাড়ির মালিককে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়- মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটায় দক্ষিণ সুরমা থানাধীন শ্রীরামপুর পয়েন্টে চেকপোস্ট বসায়। এ সময় বেপরোয়া গতিতে একটি ট্রাক শাহপরাণ সেতু অতিক্রম করলে পুলিশ গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দিলেও চালক তা অমান্য করে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে ভগতিপুর আবাসিক এলাকায় ট্রাকটি আটক করে। এসময় গাড়ির চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫৮৮ পিস ভারতীয় শাড়ি এবং ১৫ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ৩৮২ পিস চাদর জব্দ করে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট