২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
উত্তরপশ্চিম পাকিস্তানের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলার ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি। তারপর সে বিস্ফোরণ ঘটায়। এরপর অন্য জঙ্গিরা গুলি চালাতে থাকে। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়।
উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ বলেছেন, প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত হয়েছেন। অনেকের অবস্থা সংকটজনক।
পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, ২৩ জন সেনা জওয়ান মারা গেছেন। ৩০ জন আহত হয়েছেন।
কেয়ারটেকার প্রধানমন্ত্রী আলোয়ারউল হক কাকার বলেছেন, এই কাপুরুষোচিত আক্রমণ করে নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া যাবে না।
এই ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ। পাকিস্তানের এই অঞ্চলে পাকিস্তানি তালেবানদের প্রভাব রয়েছে। তাদের গোষ্ঠীর নাম তেহরিক-ই-তালেবান বা টিটিপি। এই নতুন গোষ্ঠী টিটিপি-রই শাখা বলে মনে করা হচ্ছে।
সেনাবাহিনীসহ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারা ওই থানাতেই ছিলেন।
২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের এই সীমান্ত অঞ্চলে সহিংসতা অনেকটাই বেড়ে গেছে।
জানুয়ারিতে পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমারুর হামলায় ১০১ জন মারা গেছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D