৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
হবিগঞ্জ: কথায় আছে ‘প্রেম মানেনা কোনো বাঁধা’। বয়স, ধর্ম, সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির সকল বাঁধা অতিক্রম করেই প্রেমের জন্যে ছুটে চলা হয় অনেক দম্পতির।
এসব নীতি কথার বাস্তব চিত্র দেখিয়েছেন সেওমা বিজেরা নামের ব্রাজিল প্রবাসী এই নারী। প্রেমের ডাকে সাড়া দিয়ে সুদূর ব্রাজিল থেকে বংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারৈইকান্দি গ্রামে ছুটে এসেছে ৪৭ বছর বয়সী এই মহিলা।
সব প্রতিবন্ধকতাতে উপেক্ষা করে ঘর বেঁধেছেন আসকান উদ্দিনের বড় ছেলে মৌলভীবাজার সরকারি কলেজের মার্স্টাস শেষ বর্ষের ছাত্র ২৬ বছর বয়সী মো. আব্দুর রকিবের সাথে।
প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে এক বয়স্ক মহিলার এভাবে ছুটে আসা সত্যিই বিরল একটি ঘটনা।
অসম বয়সের এই প্রেম কাহিনী এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। আশপাশের বিভিন্ন গ্রামের অসংখ্য লোক ভীড় জমাচ্ছেন আব্দুর রকিবের বাড়িতে।
ইতোমধ্যেই আব্দুর রকিব ও সেওমা বিয়ে করে ফেলেছেন। সুখেই চলছে তাদের সংসার। খুবই আন্তরিকতার সাথে সেওমা তাদের সম্পর্ক নিয়ে কথা বলেন সবার সাথে।
ঘটনার বিবরণে রকিব বলেন, ‘প্রায় ৯ মাস আগে তিনি ফেইসবুকে সেওমার আইডিতে লাইক দেন। সেওমাও তাকে লাইক দেন। এভাবেই শুরু, এভাবে চলতে চলতে এক পর্যায়ে তাদের টেক্স বিনিময়। প্রায় প্রতিদিনই তাদের কথা হতো’।
২০১৬ সালের ডিসেম্বরে সেওমা ব্রাজিলে বাংলাদেশ দুতাবাসে থেকে ভিসা সংগ্রহ করেন। অবশেষে ৩১ ডিসেম্বর বাংলাদেশের হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে নামেন। সেখানে তাকে স্বাগত জানান তার ফেইসবুক প্রেমিক মো. আব্দুর রকিব।
এরপর চলে আসেন নবীগঞ্জে। রকিবের পরিবারের আপত্তি না থাকায় ৩ জানুয়ারী হবিগঞ্জের রোটারী পাবলিকের কার্যালয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন তারা। পরে ইসলাম ধর্মীয় নিয়ম অনুযায়ী ২ লক্ষ টাকার কাবিন রেজিষ্ট্রি করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
আব্দুর রকিব বলেন, ‘ফেসবুকের সূত্রেই আমাদের পরিচয় ও প্রেম। শেষ পর্যন্ত এখন আমরা সুখে-শান্তিতে সংসার করছি। সেওমা বাংলা বলতে শিখছে। রকিবের পরিবারের সকল সদস্য এখন খুবই খুশি’।
রকিব জানান, ‘সেওমা ব্রাজিলে পেশায় একজন শিক্ষক। বর্তমানে সেওমা আইন বিষয়ে লেখাপড়া করছে’।
সেওমার এর আগে বিয়ে হয়েছিল এবং ওই সংসারে ইদুওয়ারদু, দেবুরা ও ব্রনা নামের ৩টি সন্তান রয়েছে। আগের স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই।
বয়সের অসম বিষয় উল্লেখ করে কোনো উদ্দেশ্য আছে কি না এমন প্রশ্ন করলে রকিব জানায়, ‘সত্য ভালোবাসায় বয়স কোনো ব্যাপারই না’।
২৮ জানুয়ারী সেওমা নবীগঞ্জ থেকে ব্রাজিলের উদ্দেশ্যে ফেরত চলে যাবেন। সেখানে গিয়ে তার স্বামীকে ব্রাজিল নেয়ার জন্য কাগজপত্র তৈরি করে রকিবের কাছে পাঠাবেন এমনটাই বলেছেন সেওমা বিজেরা।
নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, ‘প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে এক মহিলার এভাবে ছুটে আসা সত্যিই বিরল একটি ঘটনা’।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D