হজে থাকছে না করোনার কোনো বিধিনিষেধ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

হজে থাকছে না করোনার কোনো বিধিনিষেধ

Manual6 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত থাকলেও এ বছর তা সীমিত রাখবে না বলে জানিয়েছে সৌদি সরকার। থাকবে না কোনো বয়সসীমাও।

গতকাল বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এ কথা জানান।
রাজধানী রিয়াদে সাংবাদিকদের তিনি বলেন, ‘হজযাত্রীর সংখ্যা করোনা মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না।’

ইসলামে পাঁচটি ফরজের মধ্যে হজ একটি। সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ বছরের হজ আগামী জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা।
২০১৯ সালের হজে ২৫ লাখ মুসলমান অংশ নেন। পরের দুই বছর মহামারীর কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালের হজে প্রায় ৯ লাখ হজযাত্রীর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের।

Manual8 Ad Code

সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত রাখা হয়। বাধ্যতামূলক করা হয় করোনার টিকা ও নেগেটিভ সনদ।

Manual6 Ad Code


সূত্র : এএফপি

Manual1 Ad Code


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code