১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
ঢাকা টেস্টে লড়াইটা জমে উঠেছে। ১৩৭ রানের ছোট লক্ষ্যও দূরূহ হয়ে উঠেছে কিউইদের জন্যে। কঠিন করে তুলেছেন তাইজুল ইসলাম-মেহেদী মিরাজরা। ৫০ পেরোতেই ৫ উইকেট তুলে নিয়েছে নিউজিল্যান্ডের।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলতে পারে মাত্র ১৪৪ রান। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৭। খেলাটা মিরপুরে বলেই হাল ছাড়েনি বাংলাদেশ। কারণ একাদশে আছেন তাইজুল-মিরাজ।
শুরু থেকেই কিউইদের চেপে ধরে টাইগাররা। তবে প্রথম ধাক্কা দেন শরিফুল ইসলাম। ডেভন কনওয়েকে ফেরান ২ রানে। এরপরই জ্বলে উঠে তাইজুল-মিরাজ জুটি। কেন উইলিয়ামসনকে ৩ রানে ফেরান তাইজুল, ২ রান করে হ্যানরি নিকোলস শিকার হন মিরাজের।
পরের আঘাতটা আগে হানেন মিরাজ। ফেরান থিতু হয়ে যাওয়া টম লাথামকে। ৬০ বলে ২৬ রানে আউট হন তিনি। পরের ওভারেই টম ব্লান্ডেলকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল। ৫১ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এই মুহূর্তে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৬১ রান। তবে বড় ভয়ের কারণ হয়ে এখনো মাঠে ডেরিয়েল মিচেল ও গ্লেন ফিলিপস। জয়ের জন্য এখনো ৭৬ রান প্রয়োজন তাদের। হাতে আছে ৫ উইকেট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D