সিলেটের কদমতলীতে দাঁড়ানো বাসে আগুন

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

সিলেটের কদমতলীতে দাঁড়ানো বাসে আগুন

Manual5 Ad Code

বিএনপি-জামায়েতের ডাকা অবরোধ চলাকালে সিলেট নগরীর কদমতলীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার ( ৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে আন্তঃজেলা একটি বাসে আগুন লাগানো হয়।

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে একটি ছোট বাস দাঁড় করানো ছিলো। তখন বাসটির চালক ও হেলপার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন।

হঠাৎ কয়েকজন এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা। তবে বাসের সিট ও বডি অনেকাংশ পুড়ে গেছে।

ওসি বলেন, আগুনের ঘটনায় কেউ আহত হননি। এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

Manual8 Ad Code


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code