২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলর পিছনে থাকা রাসেল (২০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে। ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মা বাবা ভাই ও আত্বীয় সজন। এসময় তাদের কান্নার আহাজারিতে ভাড়ি হয়ে উঠে পুরো হাসপাতাল।
স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় সরাসরি একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় মো. আওলাদ হোসেনের। সাইকেলের পিছনে বসে থাকা রাসেল নামে একজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজু চন্দ্র। এসময় গুরুতর আহত হওয়া রাসেলকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিহতের ভাই হোসেন মিয়া জানান, আমার ভাই আমার চোখের সামনে থেকে সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছে। এভাবে তার মৃত্যু কোন ভাবেই কামনা করিনি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় পালিয়ে যাওয়া গাড়িকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D