২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকার সবজি বাজার সংলগ্ন মুন আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি রুম থেকে আবারো অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সেলিম ও পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস রায়, এসআই রাকিবুল হাসান ও এসআই কামরুল হোসাইনসহ পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে তারা লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করতে মরদেহটি শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সেলিম বলেন, ‘সংবাদের ভিত্তিতে আমরা মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে এটি তিন চার দিন পূর্বে মৃত। মৃত্যুর কারণ সংক্রান্ত এখনো কিছু বলা যাচ্ছে না, এ বিষয়ে আরো তদন্তের প্রয়োজন। তদন্তের স্বার্থে হোটেল মালিকসহ স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে।’
তিনি বলেন, হোটেল রেজিস্ট্রারে লোকটির কোন নাম পাওয়া যায়নি। তবে জানা গেছে, আরেকজন লোকের সাথে সে হোটেলে উঠেছিল। এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে না বলাটাই ভালো। তবে আপাতত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, এর আগেও এখান থেকে লাশ উদ্ধার করা হয়। এছাড়া পার্শ্ববর্তী একটি হোটেল থেকে পূর্বে একজন মহিলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এখানে অপরাধের একটি অভয়ারণ্য তৈরি হচ্ছে। এছাড়াও মাদকসহ জুয়ার আড্ডা হয় বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন অনেকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D