২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ডিসেম্বর শনিবার রাতে সিলেট নগরীর আম্বরখানার একটি অভিজাত হোটেলের মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থ বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ এবং সিদ্ধান্তসমূহ অনুমোদিত হয়। এর পাশাপাশি আগামী অর্থ বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বিসিএস সিলেটের চেয়ারম্যান এএসএমজি কিবরিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: সোলায়মান আহসান তানভীরের পরিচালনায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া এবং মহাসচিব কামরুজ্জামান ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন বিসিএস টাঙ্গাইল শাখার ভাইস-চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন, সিলেট শাখার ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মোতাহির উল্লাহ, কোষাধ্যক্ষ মো: মসনুল করিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আহমদ শফিকুল হাসান ও মালেক আহমেদ চৌধুরী প্রমুখ।
সকলকে আগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিসিএস সিলেট শাখার বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন চেয়ারম্যান এএসএমজি কিবরিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D