২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাছ কেনা নিয়ে কথাকাটাকাটির জের ধরে ২ যুবককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট থানায় ৬ জনের নামোল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন আহতের মা সাহেনা বেগম।
বুধবার সন্ধ্যায় উপজেলার পিয়াইন নদীর পারে কাটারি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তারা সিলেট ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহারে সাহেনা বেগম উল্লেখ করেন, বুধবার সন্ধ্যায় পিয়াইন নদীর পারে তার ছেলে শাহীন মিয়া ও বন্ধু সিপন দাস মাছ কিনতে গেলে পূর্ববিরোধের জের ধরে মামলার ১ থেকে ৬ নম্বর আসামি ও তাদের সহযোগিরা কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। এর জের ধরে দেশিয় অস্ত্র নিয়ে শাহীন ও সিপনকে বেধড়ক পেটাতে থাকে। এতে শাহীন ও সিপনের পা ভেঙে যায়। স্থানীয়রা তাদের আর্তচিৎকারে এগিয়ে আসলে হামলাকারীরা সাথে থাকা নগদ টাকা লুটে নেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় শাহীন ও সিপনকে ফেলে যায় হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সিপনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শাহীনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D