সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতা আটক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতা আটক

সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে  নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহর আলী শেখ (পিপিএম)।

আটকরা হলেন- মহানগর যুবদল নেতা জামাল আহমদ ও ৫নং ওয়ার্ড বিএনপি নেতা শাকিল আহমদ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে মশাল মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটট করে পুলিশ। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নগরের ঝর্ণারপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক চার নেতা-কর্মীরা হলেন- মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, ছাত্রদল কর্মী ওয়াহিদ আহমদ ও রেদুয়ান আহমদ।