১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩
দুই উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশ। ফিরে গেছেন জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে টসে জিতে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ১০৪ রান তুলেছে স্বাগতিকরা।
মঙ্গলবার অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হয় নাজমুল হোসেন শান্তের। টসেও জেতেন তিনি। সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার। অভিষেক হয় শাহাদাত হোসেন দিপুর।
দেখেশুনে শুরু করেও বিপদ এড়াতে পারেনি টাইগাররা। ১৩তম ওভারের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। উদ্বোধনী জুটি ভেঙে ফেরেন জাকির হাসান। শুরু থেকেই খানিকটা নড়বড়ে থাকা জাকির ফেরেন এজাজের বলে ৪১ বলে ১২ রানে।
জাকিরের বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তুলনামূলক মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। মাহমুদুল হাসান জয়কে নিয়ে গড়েন ৫৩ রানের জুটি।
তবে বিরতির খানিকটা আগে শান্ত বিদায় নেন ছক্কা মারতে গিয়ে। গ্লেন ফিলিপসের একটি ফুল টস ডেলিভারি উইকেটে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে কেন উইলিয়ামসনের তালুবন্দী হন শান্ত। ফেরার আগে দু’টি চার ও তিনটি ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন তিনি।
এরপর জয় ও মুমিনুল হক মিলে দলকে পাড় করেছেন তিন অঙ্কের গণ্ডি। জয় ৭৮ বলে ৪২ ও মুমিনুল অপরাজিত আছেন ৮ বলে ৩ রানে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D