২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এতে সিলেটের বিভাগের ১৯ আসনের মধ্যে ১৫ টি আসনে পার্থী চুড়ান্ত করেছে দলটি। এসব আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষাণা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন মুজিবুল হক চুন্নু। সিলেট জেলার ৬ টি আসনের মধ্যে সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পেয়েছেন।সুনামগঞ্জ-১ আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনে নাজমুল হুদা হিমেল মনোনয়ন পেয়েছেন।মৌলভীবাজারে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রজনগর) রুহুল আমিন।মৌলভীবাজারে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) এম.এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা) আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট,মাধবপুর উপজেলা) আহাদ উদ্দিন চৌধুরী শাহীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D